বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পৌর শহরে চুরি রোধে ব্যক্স এর জরুরী সভা

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৭৪৬ বা পড়া হয়েছে

প্রতিনিধি প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরে চুরি রোধে ব্যক্স এর নেতৃৃবৃন্দরা জরুরী এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সভায় চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) সভাপতি আঃ সালাম তালুকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বিশিষ্ট মুরুব্বী ছরুক আলী মীর, হাজী আবুল হোসেন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, মাওঃ আজিজুল ইসলাম ব্যবসায়ী নেতা প্রনয় পাল, নুরুল ইসলাম, ব্যবসায়ী গোপাল দেব, ইঞ্জিঃ আবুল কালাম, পৌর যুবলীগ আহবায়ক নাজমুল ইসলাম বকুল, সিসিটিএন ব্যবস্থাপক নাছির উদ্দিন, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম সহ চুনারুঘাটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ। সভায় চুরি রোধে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর নেতৃবৃন্দরা একমত পোষণ করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী শনিবার থেকে তা কার্যকর করা হবে। সভা শেষে মাধবপুর সার্কেলের এএসপি নাজিম উদ্দিনের সাথে ব্যক্স নেতৃবৃন্দরা বাজারের আইন শৃংখলা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। সভায় সিদ্ধান্তবলী হল-পৌর শহরে রাত ১২টার পর থেকে সকল দোকানপাঠ বন্ধ থাকবে, বাজারে পাহারাদার নিয়োগ করা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com