বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ মাদকসেবী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে মাদক দ্রব্য অধিদপ্তর। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। তারা হল, উত্তর শ্যামলী এলাকার ইদু মিয়ার পুত্র জালাল মিয়া (২০), কর্মকারপট্টি এলাকার ফুল মিয়ার পুত্র হাবিবুর রহমান (১৮) ও পি.টি.আই স্কুল রোডের মহিবুর রহমানের পুত্র মাহবুবুর রহমান সাদি (২২)। গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানার নিবকট হাজির করা হলে গাজা সেবনের অভিযোগে জালালকে ১৫ দিন, মাহবুবুর রহমান সাদি ২০ দিন ও হাবিবুর রহমানকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। গতকালই সন্ধ্যায় তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com