বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ॥ বাংলাদেশ স্বাধীনতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৭৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তানগরস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দায়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফরজুন আক্তার মনির সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ ফজলু মিয়ার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জেলা তাতীলীগের সভাপতি, পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী মোঃ সুরুজ আলী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সর্দার মোঃ জসিম উদ্দিন, সহ-ভাপতি আবু নাছের চৌধুরী সাজু, কারী মোহাম্মদ আব্দুল জলিল, আব্দুল হামিদ, প্রচার সম্পাদক শাহ ওমর ফারুক সাবাজ, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন সুজন, সহ দপ্তর রতিন্দ্র চন্দ্র দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ, সদস্য আশরাফুল ইসলাম খোকন, সেলিম মিয়া, শুভ মাহমুদ, হোসেন মিয়া, কামাল আহমেদ, মোঃ তৈয়ব আলী, জিতেন্দ্র চন্দ্র সূত্রধর প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com