বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কর্মকার পট্টিতে বড় ড্রেন পরিস্কারের কাজ পরিদর্শন করেছেন মেয়র মিজান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কর্মকার পট্টি এক্সকেভেটরের মাধ্যমে বড় ড্রেন পরিস্কারের কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। গতকাল সোমবার বেলা আড়াইটার সময় তিনি কর্মকার পট্টি এলাকায় যান। ওই এলাকার বড় ড্রেন অতিরিক্ত শ্রমিকের মাধ্যমে ব্যাপকভাবে পরিস্কারকরনের কাজ চলছে ২৮ জুলাই হতে। সোমবার হতে এ কাজে যুক্ত করা হয়েছে এক্সকেভেটর। মেয়র মিজানুর রহমান মিজান ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করতে গিয়ে এলাকার জনগনের সাথে কথা বলেন। দীর্ঘদিন পর এ সকল বড় ড্রেন ব্যাপকভাবে পরিস্কারের জন্য উদ্যোগ গ্রহন করায় এলাকাবাসী মেয়র মিজানুর রহমান মিজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেয়র মিজান এলাকাবাসীর সাথে আলোচনাকালে পৌরসভার কাজের সুফল অর্জন করার জন্য নাগরিক সচেতনতা সৃষ্টিতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com