বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের পারকুল চা বাগানে শ্রমিক ধর্মঘট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পারকুল চা বাগান ও রশিদপুর বন বিটের মধ্যে সীমানা নির্ধারণের দাবিতে বাগান শ্রমিকরা দিনব্যাপী ধর্মঘট পালন করেছে। গতকাল সোমবার সকালে পারকুল চা বাগানের চা শ্রমিকরা কাজে গেলে রশিদপুর বনবিটের জনৈক ভিলেজাররা চা বাগানের জমি দখলের চেষ্টা করলে এর প্রতিবাদে বাগানের শ্রমিকরা জড়ো হয়ে বাগান ব্যবস্থাপকের কার্যালয়ে বিষয়টি জানাতে গিয়ে দেখে বাগান ব্যবস্থাপক আনোয়ার হোসেন আনু ও সহকারী ব্যবস্থাপক সহ বাগানের অধিকাংশ স্টাফ অফিসে নেই। এ সময় শ্রমিকরা বাগান ব্যবস্থাপকের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে আরো ক্ষুব্ধ হয়ে বাগানের অফিসের সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে বাগান ব্যবস্থাপক আনোয়ার হোসেন আনু দ্রুত বাগানে উপস্থিত হয়ে চা শ্রমিকদেরকে বাগানের সীমানা নির্ধারণের বিষয়ে আশ্বাস দেন। এতে শ্রমিকরা না মানায় এবং কাজে যোগ না দেয়ায় পরে চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) স.ম আজহারুল ইসলাম পারকুল চা বাগানে উপস্থিত হয়ে রানীগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল মোনীম চৌধুরী ফারুক, বাগান ব্যবস্থাপক ও বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দকে নিয়ে বিরোধপূর্ণ সীমানায় গিয়ে পরিদর্শন করেন। সেখানে খাল, বিল, ছড়া ও প্রচুর কাঁদা থাকায় ও বর্ষা মৌসুম হওয়ায় সীমানা নির্ধারণ করা সম্ভব নয় বিধায় আগামী অক্টোবর মাসের শেষ দিকে সীমানা নির্ধারণ করে দেয়া হবে বলে জানান এসিল্যান্ড। পরে বিরোধপূর্ণ সীমানাতে লাল নিশান পুঁতে উভয়পক্ষেক সতর্ক করে দেয়া হয়। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে যার যার ঘরে ফিরে যায়। তবে তারা ঐ দিন আর কাজে যোগ দেয়নি। এ শ্রমিক ধর্মঘটে অংশ নেয়, পারকুল চা বাগান ও ফাঁড়ি নাছিমাবাদ চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা। এ বিষয়ে বাগান ব্যবস্থাপক বলেন, আমরা জন্মষ্টমীর ৩ দিনের ছুটি শেষে সকালে বাগানে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি বিরোধপূর্ণ সীমানা নির্ধারণের জন্য প্রশাসনের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) কে সাথে নিয়ে বিরোধীয় সীমানা নির্ধারণের চেষ্টা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com