বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা সারাটি জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির মুক্তির জন্য,বাঙালির স্বাধিকারের জন্য, যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। মুক্তিযোদ্ধের পরাজিত শক্তিরাই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
রবিবার বিকেলে বাহুবল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাহুবল মধ্য বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই এর পরিচালনায় উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, সহ-সভাপতি আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, বশীর আহমেদ, আব্দুল কদ্দুস মেম্বার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল গফফার মিল্লাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনাইদ আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদ। শোক সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তরুণলীগ, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com