বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে চেক ডিজঅনার মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৬৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতার করা হয়। এস, আই হুমায়ুন, সাত্তার ও এএসআই মাসুদ পারভেজসহ একদল পুলিশ খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে ফেরদৌসি আক্তার নামে এক মহিলাকে গ্রেফতার করে। চেক ডিজঅনার মামলায় ওই মহিলাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৭ লক্ষ টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই রাতে বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে মৃত ইসরাইল মিয়ার ছেলে জসিম উদ্দিনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিমের ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লাখ টাকার অর্থদন্ড প্রদান করা হয়। আদালত কর্তৃক সাজা হওয়ার পর থেকেই দুই আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com