বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ের রাজতাজ আলম হাজত বাস করায় এলাকায় স্বস্তি

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের তোপখানা গ্রামের রাজতাজ আলম খান হাজত বাস করায় এলাকার নিরীহ লোকজনের মধ্যে কিছু দিনের জন্য হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে ছাড়া পাওয়ার পর আবারো প্রতিশোধ পরায়ন হতে পারে বলে আশংকা করছেন নির্যাতনের শিকার নিরীহ লোকজন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-রাজতাজ আলম খান তোপখানা মহল্লার সর্দারী পদ পাওয়ার পর থেকে এলাকায় অশান্তি সৃষ্টি করে রেখেছেন। মহল্লায় কোন্দল সৃষ্টি করে তিনি ফায়দা আদায় করছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন। গত ১৮ এপ্রিল এই এলাকার নিরীহ হাফেজ আবু তাহের এর বসত বাড়ি দখল করার জন্য লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আবু তাহের ও তার পরিবারের লোকদের মারপিট করে এবং ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে হাফেজ আবু তাহের মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে আবু তাহের জানান-রাজতাজ জেলে থেকেই তার লোকজন দিয়ে তিনিসহ মহল্লার আরো ভাল লোকদের হয়রানী করার জন্য তাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যে মামলা দায়ের করিয়েছেন। এছাড়া হাফেজ আবু তাহেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি জানান। এতে করে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com