বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সৌদি আরবের জেদ্দা কনস্যুলেট এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন ॥ বিশেষ অতিথি হিসাবে মন্ত্রী মাহবুব আলীর যোগদান

  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবের জেদ্ধাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে জেদ্দার মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জেদ্দা আওয়ামী পরিবার এই আয়োজনে সহযোগিতা করে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং কনসাল কে এম সালাউদ্দিন এর সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেদ্দার সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামীম এবং সদস্য সচিব ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার।
শোক সভার আলোচনায় অংশ নেন ইউসুফ মাহমুদ ফরাজী, কাজী সালাউদ্দিন নওফেল, শাহাবুদ্দিন আহমেদ, হুমায়ুন কবির, ইসমাইল হোসেন, মোশাররফ হোসেন খান, কে এইচ এম শাহজাহান, কোরবান আলী বিশ্বাস, যুবলীগ জেদ্দার সাধারণ সম্পাদক সোহেল রানা, খন্দকার আজাদ, এম এ সালাম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, ওয়াজিউল্লাহ, আতাউর রহমান ভূঁইয়া, বাপ্পি লস্কর, জিয়াাউল হাসান, মিজানুর রহমান ও কাজী নেয়ামুল বশির সহ সাংবাদিকবৃন্দ এবং জেদ্দা কমিউনিটির সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com