বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির ঈদ পূনর্মিলনী গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজ্বী হায়দর মিয়ার পরিচালনায় অনুষ্টিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল আজিজ, নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মিয়া, দীঘলবাক ইউপি জাপার সাবেক যুগ্ম আহবায়ক মাওলানা মোশাহিদ আলী, বাউসা ইউপি জাতীয় পার্টির সহ-সভাপতি শহিদ চৌধুরী, আব্দুল গফুর, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহবায়ক হারুন মিয়া, ইনাতগঞ্জ ইউপি জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহিন আলম ছাও মিয়া, কুর্শি ইউপির জাপা নেতা বদরুল হাসান জাহাঙ্গীর, পানিউমদা ইউপি জাতীয় যুব সংহতির আহবায়ক আব্দুল মতিন মুন্না প্রমূখ। সভায় সাবেক রাষ্ট্রপতি, সংসদীয় বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের কুলখানি অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে তৃনমূল পর্যায়ে আরো সুসংগঠিত করার আহবান জানানো হয়। সভা শেষে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাহিদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com