বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৩ দিন ব্যাপী রিয়েলিটি শো নাট্যযুদ্ধ শুরু

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী টেলিভিশন নাটক বিষয়ক রিয়েলিটি শো রয়েল টাইগার নাট্যযুদ্ধ। এটিএন বাংলা ও ব্যাকড্রপ আয়োজিত এই রিয়েলিটি শো গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হয়। প্রথম দিনে অর্ধশত প্রতিযোগি অডিশন দয়েছেন। এর আগে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামিম আহমেদ, চিত্র পরিচালক বুলবুল জিলানী, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম। সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রতিযোগীরা তাদের পারফরমেন্স প্রদর্শন করেন বিচারক মন্ডলীর সামনে। এ ব্যাপারে এটিএন বাংলা নাট্যযুদ্ধ কর্মসূচীর সমন্বয়ক শহীদ রায়হান জানান, দেশে এখন অভিনেতা-অভিনেত্রীর চরম সংকট চলছে। বিশেষ করে টেলিভশন নাটকে প্রতিদিনই একই মুখকেই প্রায় চ্যানেলে দেখতে হয়। তাই এটিএন বাংলা ও ব্যাকড্রপ দেশের তৃণমূল থেকে অভিনেতা ও অভিনেত্রী বাছাই করে তাদেরকে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com