বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর এলাকার ৭২টি মসজিদের খতিব ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৮৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ৭২ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার সকালে পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মানী ভাতা বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে মেয়র মিজানুর রহমান বলেন, ‘খতিব, ইমাম ও মুয়াজ্জিনরা আল্লাহ তা’য়ালার প্রিয় বান্দা।’ তিনি বলেন ‘আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এই পৌরসভাকে ঢেলে সাজাতে চাই।’ মেয়র ডেঙ্গুজ্বরের ভয়াবহতামুক্ত হতে জু’মার খুৎবাতে জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা করতে খতিব ও ইমামদের প্রতি অনুরোধ জানান। তিনি তাদের আলোচনায় পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এবং ড্রেনে অথবা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকতে জনগণ অনুপ্রানিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মানী বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াৎ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। আলোচনা শেষে হবিগঞ্জ পৌরবাসী, পৌরপরিষদ, কর্মকর্তা-কর্মচারী তথা দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম। অনুষ্ঠান শেষে হবিগঞ্জ পৌরসভার ৭২ টি মসজিদের ১৩ জন খতিব, ৭২ জন ইমাম ও ৫৭ জন মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খতিব ও ইমামদের ৪ হাজার টাকা করে এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com