বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মহিলা কাউন্সিলরের পরিবার ঝড় আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৫২৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সাহা বানু ও তার পরিবার ঝড় আতংকে প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটাচ্ছেন।
জানা যায়-মাধবপুর পৌরসভার সংরক্ষিত-১নং ওয়ার্ডের কাউন্সলর সাহাবানুর কাচারী পাড়াস্থ বসত ঘরের গা ঘেষে বেড়ে উঠা সদর ভূমি অফিসের একটি পুরনো ছায়া কড়ই গাছ রয়েছে। সম্প্রীতি কাল বৈশাখী ঝড়ে ওই গাছের ডাল ভেঙ্গে ঘরের ছালের উপর পড়ায় ছাল ও ওয়াল ভেঙ্গে পড়ে। এতে কাউন্সিলের পরিবারের ৪জন সদস্য আহত হয়। ঝড়ে গাছটি হেলে পড়ায় যে কোন সময় উপড়ে পড়ে ঘর বিধ্বস্ত হয়ে প্রানহানীর আশংকা রয়েছে। এ ব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করা হয়েছে। সাহাবানু সাংবাদিকদের জানান- আতংকে রাতে ঘুমাতে পারি না। সব সময় মনে হয় এই বুঝি গাছ ঘরে পড়ে মারা যাব। উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ শফিউল্লাহ জানান-আমি দেখেছি। সত্যিই ওই পরিবারটি বিপদে আছে। তাই গাছটি অপসারনে আইনী প্রক্রিয়া শুরু করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com