বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বেকারদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে সিএনজি-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৭৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থার সৃষ্টি করেছে সিএনজি (অটো রিক্সা)। তাদের পরিবারে ফিরে এসেছে স্বচ্ছলতা। তবে তাদের সতর্কতার সাথে যাত্রীসেবা দিতে হবে। যাতে মানুষের জানমালের কোন প্রকার ক্ষতি না হয়।
তিনি বলেন, আমি আপনাদের সাথে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি আর ভবিষ্যতেও থাকব। কিন্তু আমার মান সম্মান নষ্ট হয় এমন কোন কাজ কেউ করবেন না। মনে রাখবেন সেবাই করেই জীবিকা নির্বাহ করতে হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে মালিক ও শ্রমিকদের মাঝে ঈদ সমাগ্রী উপহার প্রদানকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর তালুকাদেরর পরিচালনায় গতকাল বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ গুনু মিয়া, নজরুল সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, ফজলে রাব্বী রাসেল, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন পারভেজ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম কামাল, মোঃ ফুল মিয়া, মোঃ মোশাহিদ মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ মস্তু মিয়া। শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক তানভির আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ছোট জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ কামাল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com