বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ইভটিজিং বন্ধ ও রাস্তাঘাটে নারী নিরাপত্তার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৭০৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মিরপুরে ইভটিজিং বন্ধ ও রাস্তাঘাটে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও মিরপুর এলাকাবাসীর উদ্যোগে গতকাল রোববার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় আলিফ-সোবহান চৌধুরী সরকারী কলেজ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ, মিরপুর এফ এন উচ্চ বিদ্যালয়, ভুলকোট আদর্শ বিদ্যানিকেতন, মিরপুর দাখিল মাদরাসা, মিরপুর হোসাইনিয়া মাদরাসা, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, সানশাইন প্রি-ক্যাডেট এণ্ড হাইস্কুল, খাইরুন্নেছা-লতিফ প্রি-ক্যাডেট এণ্ড হাইস্কুল, মিরপুর পাইলট স্কুল এণ্ড কলেজ, দি সানরাইজ কেজি এণ্ড ডিজিটাল স্কুল, ব্লু-বার্ড কেজি স্কুল, কুতুবুল আউলিয়া ইসলামী একাডেমী, বাহুবল পূজা উৎযাপন পরিষদ, আমরা সবুজ মিরপুর শাখা, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও মিরপুর বন্ধন সিএনজি অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবী ব্যক্তিবর্গ অংশ নেন।
বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল-এর পরিচালনায় মানববন্ধন চলাকালে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অত্র মিরপুর এলাকায় একাধিক হাইস্কুল, কলেজ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে সহস্রাধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানসমূহের আশপাশের হাট-বাজার ও রাস্তার মোড়ে প্রতিনিয়ত বখাটের দ্বারা ওইসব প্রতিষ্ঠানের ছাত্রী ও পেশাজীবী নারীরা ইভটিজিং এর শিকার হচ্ছে। অনতিবিলম্বে পেশাজীবী নারী ও ছাত্রীদের যাতায়াত পথে নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, নারী শিক্ষা ও নারীর পেশাগত ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। মানববন্ধন শেষে আয়োজক কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-অভিযুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ, ইভটিজিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ছাত্রী ও নারীদের চলাচলের রাস্তায় নিরাপত্তা নিশ্চিতকরণ ও এলাকায় পুলিশ প্রহরা বৃদ্ধি করা।
উল্লেখ্য, গত ১লা আগস্ট মিরপুর-বাহুবল রোডে বাজারের প্রবেশমুখে এক বখাটে স্থানীয় সানশাইন প্রি-ক্যাডেট এণ্ড হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে নিপীড়ন করে। এ ঘটনায় ছাত্রীর মায়ের মামলায় প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করলেও তার সহযোগিরা গা ঢাকা দেয়। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মাঝে ছাত্রী ও নারীর যাতায়াত পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com