বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই উপজেলা যুবসংহতির মতবিনিময় সভায় আতিক ॥ লাখাই যুবসংহতির কমিটিকে আরো শক্তিশালী করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি লাখাই উপজেলা যুবসংহতির এক মতবিনিময় সভা দক্ষিণ শ্যামলীস্থ জেলা জাপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা যুবসংহতির আহবায়ক নাসির উদ্দিন নাছু। প্রধান অতিথি ছিলেন ১৯ দলীয় জোটের নেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির ভ্যানগার্ড হলো যুবসংহতি। লাখাই উপজেলা যুবসংহতির কমিটিকে আরো শক্তিশালী করতে হবে। মনে রাখতে আগামী সংসদ নির্বাচন ও সরকারি বিরোধী সকল আন্দোলনে যুবকদের ১৯ দলীয় নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তিনি বলেন, সুযোগ পেলে যুবকদের দিয়ে লাখাইয়ের উন্নয়নমূলক কাজ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আয়ুব আলী মেম্বার, নাসির উদ্দিন নাছু, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, শায়েস্তাগঞ্জ পৌর জাপার নেতা সাবেক কাউন্সিলর শাহ এমরান, সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুর রহিম জিতু, আবুল হাসান, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান, লাখাই উপজেলা জাপা নেতা নুরুল ইসলাম সাফি, রফিক মিয়া, করাব ইউনিয়ন যুবসংহতি নেতা আব্দুল কদ্দুছ, মন্নান মিয়া, ছুরক মিয়া, আব্দুল কদ্দুছ জেলা যুবসংহতির নেতা রায়হান উদ্দিন নায়েব, মুখলিছ মিয়া, শাহরিয়ার হাসান লিটন, সৈময় তারেক, সেলিম খাঁন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com