শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং ৪নং ইউপির ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন ॥ বাবলু মিয়ার জয়লাভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রথম বারের মতো ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা। নির্বাচনে টিউবওয়েল মার্কা নিয়ে ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক মেম্বার পুত্র বাবলু মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল মিয়া পেয়েছেন ২৫৬ ভোট। আজমল মিয়া পেয়েছেন ২১০ ভোট। মো: হামদু মিয়া পেয়েছেন ২২৩ ভোট। মো: মহসিন মিয়া পেয়েছেন ৮৮ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কড়া নিরাপত্তায় বিরতিহীন ভাবে বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। প্রথম ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট নেওয়া হয়। ফলাফলও ঘোষণা করা হয় ইভিএমের মাধ্যমে।
ভোটাররা জানান, শুরুতে ইভিএমে নিয়ে প্রার্থীসহ জনসাধারণের মধ্যে শঙ্কা থাকলেও ভোট দেয়ার পর সেটা আর কাজ করছে না। ভোটার আয়মনা বিবি জানান, আমি প্রথমে এই মেশিনের মাধ্যমে ভোট দেয়া নিয়ে শঙ্কিত ছিলাম। কিভাবে ভোট দিব তা আমি জানতাম না। তবে ইভিএমে ভোট দিয়ে আমি স্বস্তিবোধ করছি। শিক্ষার্থী নাসরিন আক্তার ও সুমাইয়া বেগম জানান, আমরা প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে খুব খুশি। এই পদ্বতিতে খুব তাড়াতাড়ি ভোট দেয়া যায়। আবার অত্যন্ত সহজও। কেন্দ্রের একজন সহকারি প্রিজাইডিং অফিসার বলেন, যে ভোটারের প্রথমবারই ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়,তার ইভিএমে ভোট দিতে ৪০-৪৫ সেকেন্ড লাগে। এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭৮৩জন। আর কাস্টিং হয়েছে ১১৯২ ভোট।
উল্লেখ্য, গত ২২ মার্চ বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪বারের নির্বাচিত মেম্বার ময়না মিয়া (৬৫) কে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ফলে আসনটি শুণ্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com