বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ছেলেধরা গুজবে কান না দিতে নবীগঞ্জে সচেতনতামুলক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। এ সব গুজবে কান না দিতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপী নবীগঞ্জ জে,কে সরকারী মডেল হাইস্কুল, হিরামিয়া গার্লস স্কুল, গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণসচেতনতা মুলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, গণপিটুনিতে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃস্টি করা দন্ডনীয় অপরাধ। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। পদ্মা সেতুতে মাথা লাগবে এটি সম্পূর্ণ গুজব। কোথাও কোন অস্থিতিশীল পরিবেশ সৃস্টি হলে সাথে সাথেই নিকটস্থ থানা, ফাঁড়ী, পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিয়ে জানাবেন। সবাইকে সোচ্চার হতে হবে। প্রয়োজনে ফ্রি কলে ৯৯৯ এ জানাবেন। তিনি বলেন, একটি বিশেষ মহল ওই সব গুজব ছড়িয়ে তাদের ব্যক্তিগত, রাজনৈতিক পায়দা হাসিলের অপচেষ্টা করছে। এ সব গুজবে কান না দিয়ে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান ওসি ইকবাল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com