বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছেলে ধরা গুজবের বিরুদ্ধে সচেতনতা মূলক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৫২২ বা পড়া হয়েছে

আবুল কাসেম লাখাই থেকে ॥ পদ্মা সেতুতে মাথা লাগবে, ছেলে ধরা এমন গুজব রোধে লাখাই থানার পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গনসচেতনতা মূলক সভা ও প্রচার অভিযান চালাচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রধান করেন লাখাই থানার অফিসার ইনচার্জ এমরান হুসেন। তিনি উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তারা সমাজ ও দেশ ও জাতীর শক্র। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে শ্রেণী কক্ষে মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন গুজবে কান দিয়ে যারা আইন নিজের হাতে তুলে নিয়ে দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com