বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ড্রাগ সুপার ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট ও ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধের লক্ষে এক জনসচেতনতা মূলক সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। শহরের ওসমানী সড়কস্থ ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ মহিবুর রহমান আকলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের ড্রাগ সুপার শিকদার কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিডিএস হবিগঞ্জ উপ শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশীদ তালুকদার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু। বক্তব্য রাখেন উপজেলা ফারিয়ার সভাপতি গোলাম রহমান লিমন, ফারিয়ার সদস্য মোঃ আরব আলী, ড্রাগ সুপার ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট অফিসের সহকারী মোঃ আব্দুল মতিন, ক্যামিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দিবাংশু শেখর দাশ রিন্টু, সহ-সভাপতি রিন্টু দাশ, অজয় দাশ, খলিলুর রহমান, পল্লব দাশ, গোপিকা রঞ্জন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ আচার্য্য, কোষাধ্যক্ষ সুমন দেবনাথ, সহ-কোষাধ্যক্ষ সুহেল পাল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক অমৃত দাশ, প্রচার সম্পাদক মলয় চক্রবর্তী, সদস্য রুবী রায়, হরিপদ দাশ, মাতেন্দ্র দাশ, কার্তিক চক্রবর্তী, হেমেন্দ্র দাশ, শ্রীকান্ত সূত্রধর, শংকর চন্দ, লংকেশ দাশ, চয়ন, আক্তার হোসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com