শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

এমপি আবু জাহিরকে যুক্তরাজ্যে হবিগঞ্জবাসীর নাগরিক সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীর উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল লন্ডন শহরের সুরমা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। অনুষ্ঠানে বক্তারা বলেন, হবিগঞ্জে সর্বোচ্চ পরিমাণ উন্নয়ন করেছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি গণমানুষের নেতা এবং কর্মবীর হিসেবে পরিচিতি পেয়েছেন। উন্নয়ন কাজের স্বীকৃতি হিসেবে দলমত নির্বিশেষে হবিগঞ্জের সর্বস্তরের নাগরিক সমাজের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সাধারণ মানুষের জন্য এমপি আবু জাহিরের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় তারা সংসদ সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, জনসেবাকে ইবাদত মনে করেই আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। কারো জন্য কিছু করতে পারলে নিজের মনে তৃপ্তি পাই। আমি যতদিন বেঁচে থাকব সাধারণ মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। নিজেদের পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও দেওয়ান আব্দুর রব এবং জালাল আহমেদের পরিচালনায় সংবর্ধনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-সৈয়দ আব্দুল কাইয়ুম কাউসার, ক্যামডেন শহরের সাবেক মেয়র ওমর ফারুক আনসারী, হবিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এমএ আজিজ, বিশিষ্ট কমিউনিটি নেতা এমএ মুকিত, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, সহ-সভাপতি চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, স্টক এনটন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, এমএ হান্নান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগ সহ-সভাপতি মোঃ ফিরোজ, নজরুল ইসলাম, যুক্তরাজ্য শ্রমিক লীগ সভাপতি শামীম আহমেদ, লাকবরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাহজাহান কবির, আসাদুর রহমান জীবন, ওলিউর রহমান ওলী, আব্দুল আউয়াল, তাহের আলী, গিয়াস উদ্দিন, গোপেস দেব, শাহ শহীদ, জিয়া উদ্দিন, আফজাল খান প্রমুখ।
এছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত নানা শ্রেণি-পেশার হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন মোঃ আল আমিন মিয়া। পরে সংবর্ধিত ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির হাতে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীর উদ্যোগে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com