শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

সরকারি সফরে ভিয়েতনাম যাচ্ছেন লাখাইয়ের শিক্ষিকা রিবন রানী দাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৮ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় আধুনিক বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে যোগ দিতে লাখাই উপজেলার ভরপূর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিবন রানী দাশ বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় সরকারি সফরে আজ মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের একটি ফ্লাইটে ভিয়েতনাম যাচ্ছেন।
তিনি মৌলভীবাজার সদর উপজেলার নন্দীপুর (মাস্টার বাড়ি) নিবাসী তিনবারের শ্রেষ্ঠ ও এ্যাওয়ার্ড প্রাপ্ত প্রধান শিক্ষক সীতেশ চন্দ্র দাশের একমাত্র মেয়ে। লাখাই উপজেলার ভবানীপুর গ্রামের স্বনামধন্য পরিবার অধীর দাশের বড় পুত্র ও বীর মুক্তিযোদ্ধা অবসপ্রাপ্ত প্রধান শিক্ষক বড় ভ্রাতৃপুত্র লাখাই উপজেলা সরকারি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক অজয় কুমার দাশের সহধর্মীনি। বাবা, স্বামী ও পরিবারের সবার অনুপ্রেরণায় তার এই সফল্য অর্জন। শিক্ষা সফর সফল ও নিরাপদের জন্য তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। ব্যক্তিগত জীবনে রিবন রানী দাশ ২ ছেলে সন্তানের মা।
উল্লেখ্য, লাখাই উপজেলায় এই প্রথম কোন শিক্ষিকা সরকারি সফরে বিদেশে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com