বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে দফায়-দফায় সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও মহিলাদের শ্রীলতাহানি করা হয়।
সুত্র জানায়, ওই গ্রামের কায়েছ চৌধুরীর সাথে জাবেদ আলীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গুরুতর আহত অবস্থায় কায়েছ চৌধুরী, নাজিরা আক্তার, জাবেদ আলী, আকরাম আলী, হাজেরা খাতুন, কুতুব আলী, তোরাব আলী, রুবেল মিয়া, আমীর আলী ও সুমি আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এসেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com