বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালকের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আদিল মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের তোরাব আলীর পুত্র। হবিগঞ্জ শহরের দক্ষিণ মোহনপুর মসজিদের পাশে অবস্থিত নজরুল ইসলামের টমটম গ্যারেজের কাছ থেকে গতকাল বুধবার সকাল ৯টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় টমটম গ্যারেজে বিদ্যুতের অবৈধ সংযোগ দিতে গিয়ে আদিল মারা যায়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে আদিল মারা গেছে। তবে এখন কেউ বলছে তাকে হত্যা করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পুরোপুরি জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com