বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১ ঘন্টার মধ্যে অজ্ঞাত লাশের পরিচয় বের করতে সক্ষম পিবিআই

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ১০৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইভেষ্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর শরীফ রেজাউল করিম।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লস্করপুর নামকস্থান থেকে ট্রেনে কাটা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।
পিবিআই পুলিশ জানায়, উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাত্র ১০ মিনিটে অজ্ঞাত লাশের পরিচয় বের করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রাশিদ মিয়া, পিতা- আব্দুল খালেক, গ্রাম- রানিগাও, উপজেলা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। তিনি আরো জানান, যে কোন অজ্ঞাত ব্যক্তির পরিচয় পিবিআই খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারে। তবে সে ক্ষেত্রে তাৎক্ষনিক ওই অজ্ঞাত ব্যক্তির কিছু সনাক্তকরণ প্রয়োজন হয়। আর সেগুলো পাওয়া মাত্রই আমরা তার সর্ম্পুন্ন পরিচয় বের করতে পারি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি এএসআই ইমরান আহমেদ জানান, শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এ সময় স্থানীরা কেউই লাশ সনাক্ত করতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com