বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ছাত্রী অপহরণকারী সোহাগ মিয়া পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে স্কুল ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামী সোহাগ মিয়া (১৭) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে চুনারুঘাট থানার এসআই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী সোহাগ মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত আসামী সোহাগ মিয়া উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের কামাল মিয়ার পুত্র। পরে দুপুরের দিকে সোহাগ মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের ইয়াছিন মিয়ার কন্যা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১৩) কে গত ২৯ মে রাত সাড়ে ৮টায় তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় সোহাগ মিয়া। অপহরণের পর অপহৃতার পিতা ইয়াছিন মিয়া বাদী হয়ে গত ২৬ জুন একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সোহাগ মিয়া ও তার বাবা কামাল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা করেন।
এ মামলার প্রেক্ষিতে থানার এস.আই আল-আামিন অভিযান চালিয়ে গত ২৯ জুন দুপুরে অপহরণকারীর বাড়ি থেকে অপহৃতা স্কুল ছাত্রী সুমি আক্তারকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেন। ভিকটিম উদ্ধারের ১২ দিন পর অপহরণকারী সোহাগকে গ্রেফতার করে থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com