বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে যাত্রী ছাউনির অভাবে জনদূর্ভোগ চরমে

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-লাখাই নাছির নগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের লাখাই হতে মোড়াকরি সড়কে যাত্রী ছাউনি ও গনশৌচাগার না থাকায় যাত্রীদের চরম দূর্ভোগে মধ্যে পরতে হচ্ছে।
সরজমিনে দেখা যায়, যাত্রী ছাউনি না থাকার কারনে বিভিন্ন অঞ্চল থেকে আগত যাত্রীরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নীচে দাড়িয়ে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। লাখাই উপজেলার মোড়াকরি, লাখাই, বামৈ বুল্লাবাজার একটি গুরুত্বপূর্ন স্থান। ওই স্থানগুলোতে কোন যাত্রী চাউনি নেই। উপজেলা গেইটে একটি যাত্রী ছাউনি থাকলেও তা দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কে লাখাই হবিগঞ্জ সহ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বি-বাড়িয়া জেলার নাছিরনগর, সরাইল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এ দিকে যাত্রীদের জন্য কোন ছাউনি না থাকায় বর্ষা মৌসুমে বৃষ্টি পানিতে ভিজে গন্তব্য স্থানে পৌঁছুতে হয়। এ ক্ষেত্রে পুরুষ যাত্রীরা সহজে কোন দোকানে আশ্রয় নিতে পারলেও মহিলা যাত্রীরা পরেছেন বিপাকে। তারা সহজে কোন দোকানে আশ্রয় নিতে সংকোচ বোধ করছে। যে কারনে তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জবুতবু হয়ে পড়েছে। আর এভাবে তারা কাঙ্কিত যানবাহনে চড়ে গন্তব্যস্থানে পৌঁছতে কষ্ট করতে হচ্ছে। বুল্লাবাজারে রোদে দাড়িয়ে অপেক্ষারত মহিউদ্দিন নামের এক যাত্রীর সাথে আলাপকালে তিনি জানান, যাত্রী ছাউনি না থাকায় রোদে বৃষ্টিতে বাধ্য হয়েই রাস্তায় দাড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রী চাউনি নির্মাণ করা খুবই জরুরী বলে জানান তিনি।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহীনা আক্তার বলেন, যাত্রী ছাউনির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লিখিতভাবে আবেদন করা হয়েছে। অনুমোদন হলেই বিভিন্ন স্থানে যাত্রী ছাউনি নির্মাণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com