বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে টানা বৃষ্টিতে মারাত্মক জলাবদ্ধতা

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে গত দুই দিনের টানা বৃষ্টিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন অংশসহ অলিগলি বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে পানি প্রবেশ করেছে। বিশেষ করে জেলা প্রশাসকের বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, ইনাতাবাদ, চৌধুরী বাজার, পুরাণ বাজার, নারিকেল হাটা, কর্মকার পট্টি, নিউ মুসলিম কোয়ার্টার, মাস্টার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, উত্তর শ্যামলী, সার্কিট হাউজ রোড, সার্কিট হাউজ চত্ত্বর, পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, পানি উন্নয়ন বোর্ড কার্যালয় এলাকা, সবুজবাগ, চিড়াকান্দি, বেবীস্ট্যান্ড এলাকা, কালিবাড়ি ক্রস রোড এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থীসহ চাকরীজীবী ও শ্রমজীবী মানুষ। ভুক্তভোগীরা অভিযোগ জানান, অপরিচ্ছন্ন ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারনে অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরির কারনেও জলাবদ্ধতা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com