বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ১৪টি টিম এতে অংশ নেন। বঙ্গবন্ধু ছাত্রদের খেলায় শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সিকন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা ছাত্রীদের খেলায় বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তোহিদ বিন হাসান, শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, এটিইও সায়মা সুলতানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, বিপুল দেব, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাশ, সাধারন সম্পাদক আঃ মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সহকারী শিক্ষক ফজলু মিয়া প্রমুখ। খেলায় বিজয়ী দলগুলো জেলা পর্যায়ে অংশ নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com