বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে আকস্মিক পরিদর্শনে এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গত শনিবার রাত ১১টায় হাসপাতালের ব্যবস্থাপনা, চিকিৎসার মান ও পরিস্কার পরিচ্ছন্নতা নিজ চোখে দেখার জন্য আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি জরুরী বিভাগ ও বহিঃবিভাগ পরিদর্শনকালে রোগীদের সাথে চিকিৎসা সেবার গুনগত মান নিয়ে কথা বলেন এবং খোজখবর নেন। এ সময় টিএইচও ডাঃ গোলাম মোস্তফা হাসপাতালে জনবল সংকটের কথা তোলে ধরেন। অপরিস্কার অপরিচ্ছন্ন এবং রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোন প্রকার গাফলতি বরদাশত করা হবে না বলে সর্তক করে দেন এমপি মিলাদ গাজী। হাসপাতালে জনবলসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, হাফিজুর রহমান, ওহি দেওয়ান চৌধুরী, ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল, সিদ্ধার্থ ভট্রাচার্য্য প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com