বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের লস্করপুরে কথাকাটাকাটির জের ধরে দু’দল লোকের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের মাঝে ৭ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক স্থনীয় মুরুব্বীদের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার লস্করপুর গ্রামের শফিক মিয়ার সাথে একই গ্রামের তুরাব আলীর কথাকাটাকাটি হয়। এ নিয়ে তাদের মাঝে বিরোধ দেখা দিলে তারা উভয়েই উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হন। গুরুতর আহত অবস্থায় মখলোছ মিয়া (৫০), আক্তার মিয়া (১৯), আল আমিন (২০), তুরাব আলী (৫৫), শফিক মিয়া (৩০), আঙ্গুরা বেগম (৫০) ও মাফিয়া বেগমকে (৫০)কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com