বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সদস্য নির্বাচিত হয়েছেন ফেরদৌস আহমেদ

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৬৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জে কৃতি রেফারী ও ক্রীড়া সংগঠক ফেরদৌস আহমেদ। গত শুক্রবার ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তে ত্রিবার্ষিক কাউন্সিল শেষে নির্বাচনে ফেরদৌস আহমেদ সিলেট বিভাগের প্রতিনিধি হিসাবে সদস্য নির্বাচিত হন। হবিগঞ্জ জেলা থেকে এই প্রথম কেউ কেন্দ্রীয় কমিটিতে সুযোগ পেয়েছেন।
নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সভাপতি ও ফিফা রেফারী উসমান গনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ফেরদৌস আহমেদ হবিগঞ্জ জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি জেলা আম্পায়ার এসোসিয়েশনেরও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য। ক্রীড়া সংগঠকের বাহিরে তিনি একজন রাজনীতিবিদ। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ হবিগঞ্জ জেলা মটর মালিক গ্র“পের নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক।
এদিকে সিলেট বিভাগের একমাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে সহযোগিতা করার জন্য হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রতিনিধিদের, সাবেক ফিফা রেফারী ফয়জুল ইসলাম আরিজ, আনোয়ার হোসেন সাজু, মিল্লাদ আহম্মদ চৌধুরী ও আব্দুল বছির বাছিতকে কৃতজ্ঞতা জানিয়েছেন ফেরদৌস আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com