বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, জেলা বিএনপি নেতা এবং দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টায় হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের রাজনগর কবরস্থানে তাকে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন- প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে পানির গেট খুলে দিয়ে আমাদের কোনো অঞ্চলের মানুষকে বন্যা কবলিত করা যাবে না। হবিগঞ্জ যেন কোনো অবস্থাতেই বন্যায় প্লাবিত না হয় সেটা অগ্রাধিকার দিয়েই বিভিন্ন প্রকল্প গ্রহন করা হচ্ছে। এই বর্ষার পরই আমরা সেই প্রকল্পের বিস্তারিত
এক্সপ্রেস ডেস্ক ॥ আজ বুধবার, ১২ রবিউল আউয়াল। এ দিন মানব জাতির শিরোমণি মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত। প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সংস্কারের মাত্র এক বছর না যেতেই আবারও খানাখন্দে পরিণত হয়েছে নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার-মার্কুলী সড়ক। এক বছর আগে সড়কটি সংস্কারে ব্যয় করা হয়েছিল প্রায় ৩৬ লাখ টাকা। কিন্তু সেই সংস্কার টেকেনি তিন মাসও। ভাঙা ইটের খোয়া দিয়ে গর্ত ভরাটের পর কিছুদিন যেতে না যেতেই সড়কটি ফের আগের অবস্থায় ফিরে যায়। বর্তমানে উপজেলার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভায় সরকারি অর্থে কেনা কোটি টাকা মূল্যের যানবাহন দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে। পৌরসভার দুটি রোড রোলার ও একটি ট্রাক দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় যানবাহন গুলোর বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে গেছে। কোথাও ধরেছে জং, কোথাও জমেছে শেওলা ও লতাপাতা। একটি রোড রোলারের টায়ার মাটির নিচে বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী ॥ নবীগঞ্জ উপজেলায় একটি মাঠ থেকে রঞ্জন সূত্রধর (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাশডর গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রঞ্জন সূত্রধর বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চা-শ্রমিকদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে ‘চা-বাগানের সচেতন ছাত্র-যুবকরা’। গতকাল মঙ্গলবার চান্দপুর চা-বাগানের সচেতন ছাত্র-যুবকদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশের চা-শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১৮৭ টাকা। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে একজন চা-শ্রমিক দৈনিক ৩৫০ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক খোয়াই এর প্রধান প্রতিবেদক ও আগামীর সময় এর জেলা প্রতিনিধি বদরুল আলমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম। গতকাল মঙ্গলবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মোঃ জাহাঙ্গীর আলম আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হীলালপুর গ্রামের বাসিন্দা। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযানে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এ সব উদ্ধার করে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছালেহ উদ্দিন বাবরু। গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর আমুরোড বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিনেমার গল্প কিংবা টিকটক নয়, বাস্তবেই বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজের পাশে একটি জলাশয়ে নাগ-নাগিনীর মিলন। যা রূপকথার গল্প ও বইয়ে পাওয়া যেতো। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ওই জলাশয়ে নাগ-নাগিনীর মিলন মেলা শুরু হয়। শত শত উ’সুক জনতা তা বাস্তবে দাড়িয়ে দেখেন। অথচ তারা কারো ক্ষতি করেনি। যে সাপ মানুষ দেখলে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বিষপানে শনি লাল দাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ৭ নম্বর বদলপুর ইউনিয়নের পুম বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শনি লাল দাস ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুপি গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চুরি করা গরু বাজারে বিক্রি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন বিজয় রবিদাস (২২) নামে এক যুবক। গত সোমবার বিকেলে উপজেলার আমরোড গরুর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। আটক বিজয় রবিদাস উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা-বাগানের পুলপার এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com