রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে সিএনজি অটোরিকশা উল্টে ৫ জন আহত হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ চালক বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। জানা যায়, শায়েস্তাগঞ্জগামী সিএনজি হবিগঞ্জ থেকে যাবার পথে কলিমনগরে স্পিড বেকারের সামনে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যন পদে সৈয়দ মোঃ শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি জাকির হোসেন চৌধুরী অসিম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চেয়ারম্যান পদে চমক দেখিয়েছেন সৈয়দ লিয়াকত হাসান। তিনি ঘোড়া প্রতীকে ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চা কন্যা খাইরুন আক্তার কলস প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭৬ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শতক গ্রামে সন্তোষ কর্মকার নামে এক চা শ্রমিক সন্তানকে খুনের ঘটনায় মাসুম আহমেদ কাইসু (৪০) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পাবে সন্তোষের পরিবার। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মো. বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে হবিগঞ্জে বিশ্ব পরিবশে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় শহরে এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি.এম সালামকে প্রাণ নাশের হুমকি ও সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য আশাহিদ আলী আশার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব এর নেতৃবৃন্দ। গতকাল বুধবার নবীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার প্রেরিত এক বার্তায় সংগঠনের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এ বারের পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার লক্ষ্যে ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়। প্রথম দিনে ১২০টি বিভিন্ন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে কৃষক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি ক্ষেত্রে বরাদ্দ করা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা, পুলিশ ও আর্মি রেইটে রেশন প্রদান, কৃষি ঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সরকারি রেইটে কৃষকের ফসল ক্রয় করার জন্য হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজ চুনারুঘাট ও মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন। আজ সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীগণ হচ্ছেন- বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান। মৃতরা হলেন- উপজেলার ভুলারজুম গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৪০) এবং রূপাসপুর গ্রামের বাসিন্দা প্রসু দেবনাথ (৪০)। স্থানীয়দের বরাতে ওসি হিল্লোল বলেন, বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com