বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপন ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। এ বারের পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার লক্ষ্যে ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়। প্রথম দিনে ১২০টি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে সেগুন, মেহগনি, করই, কাঁঠাল, আম, চম্পা, কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন জাতের কাঠ, ফলজ ও ঔষধী গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পরে বর্ণাঢ্য র‌্যালিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে ও ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে। হুরাইন এইচটিএফ লি. এর পরিচালক রাজিব দাস ও শিল্প পার্কের প্রধান প্রশাসনিক কাউসার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- ডাইং জিএম সাজ্জাদ হোসেন, উইভিং জিএম জাহাঙ্গীর আলম, সাসটেইনিবিলিটি নাজমুল হোসাইন প্রমূখ। পরে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিবৃন্দ বলেন, যমুনা গ্রুপ দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমদের প্রতিষ্ঠান সর্বদাই পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেই। এ বিষয়ে কোন আপোষ নেই। পরিবেশ ঠিক রাখা এবং উন্নত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচিও পালন করি। গাছ রোপন এর মধ্যে অন্যতম। আমরা ৫ হাজার গাছ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে লাগানোর পরিকল্পনা নিয়েছি। প্রথম দিনে আমরা ১২০টি গাছ লাগিয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com