শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে সৈয়দ শাহজাহান চেয়ারম্যান পদে বিজয়ী ॥ এরশাদ আলী ও আছমা ভাইস চেয়ারম্যান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যন পদে সৈয়দ মোঃ শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি জাকির হোসেন চৌধুরী অসিম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট, সৈয়দ শাহ হাবিব উল্লা শালিক পাখি প্রতীকে ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এরশাদ আলী বই প্রতীকে ২৮ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আব্দুল আজিজ চশমা প্রতীকে পান ২৭ হাজার ৯৬৮ ভোট, সৈয়দ শামসুল আরেফিন তালা মার্কা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৬০ ভোট, ধীরানাথ মাইক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩১৩ ভোট, আসাদুজ্জামান টিয়া পাখি প্রতীকে ৩ হাজার ৫৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন, মো. সুলেহমান টিউবওয়েল প্রতীকে ২ হাজার ৮৪৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে আছমা আক্তার সেলাই মেশিন প্রতীকে ৪৯ হাজার ৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ফাতেমাতুজ জোহরা রিনা পদ্মফুল প্রতীকে পান ১৮ হাজার ২৩০ ভোট, সেলিনা আক্তার কলস প্রতীকে পান ১৮ হাজার ২৮ ভোট, জাহানারা বেগম ফুটবল প্রতীকে পান ১৪ হাজার ৬৬৭ ভোট। মোট ভোটার ১ লাখ ৮৫৫ জন। বাতিল ভোট ৪১৯৭, প্রদত্ত ভোট ১ লাখ ৫০৫২ ভোট, শতকরা হার ৩৮.৫১%। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাধবপুর উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৯২ জন। মোট ভোট কেন্দ্র ৯৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com