বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে চেয়ারম্যান পদে সৈয়দ লিয়াকত হাসানের চমক ॥ কাইয়ূম ও খাইরুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চেয়ারম্যান পদে চমক দেখিয়েছেন সৈয়দ লিয়াকত হাসান। তিনি ঘোড়া প্রতীকে ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চা কন্যা খাইরুন আক্তার কলস প্রতীক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৮১। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল কাইয়ূম তরফদার। তিনি মাইক প্রতীকে ২৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে গতকাল ৫ জুন চুনারুঘাটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যন পদে সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীকে ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের আনারস প্রতীকে পান ৩৫ হাজার ৫৬২, মোঃ রায়হান উদ্দিন মোটর সাইকেল প্রতীকে পান ৬ হাজার ৬৭২টি ভোট, মোঃ হাবিবুর রহমান জুয়েল কাপ পিরিচ প্রতীকে পান ১ হাজার ৭৪০ ভোট, লুৎফুর রহমান চৌধুরী কৈ মাছ প্রতীকে পান ৮ হাজার ৬২৩ ভোট। রায়হান, লূৎফুর ও জুয়েল এ ৩ জনই জামানত হারিয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ আব্দুল কাইয়ূম তরফদার মাইক প্রতীকে ২৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওলানা মুখলেছুর রহমান টিয়া পাখি প্রতীকে পান ১৭ হাজার ৯১৬ ভোট, মোঃ লূৎফুর রহমান চশমা প্রতীকে পান ১৭ হাজার ৮৭৬ ভোট, মোঃ শাহাজাহান তালা প্রতীকে পান ১২ হাজার ৮৮১ ভোট, উত্তম কুমার দাশ বই প্রতীকে পান ১৯ হাজার ৫১ ভোট, কবির মিয়া খন্দকার টিউবওয়েল পান ৩ হাজার ৮৫৫ ভোট, আজিজুল হক তরফদার উড়োজাহাজ ৩ হাজার ৭৩৮ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যন পদে চা কন্যা খাইরুন আক্তার কলস প্রতীক নিয়ে ৭৬ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সাফিয়া আক্তার হাঁস প্রতীকে ১২ হাজার ২১ ভোট, আবিদা খাতুন ফুটবল প্রতীকে পান ৮ হাজার ৮৭৩ ভোট, পারুল আক্তার পদ্মফুল প্রতীকে পান ৩ হাজার ১৩৮ ভোট, ইয়াসিন আক্তার মুক্তা বৈদ্যুতিক পাকা প্রতীকে পান ৪ হাজার ১৬৮ ভোট। মুক্তা আক্তার, আবিদা খাতুন ও পারুল আক্তার ৩ জনই জামানাত হারিয়েছেন। মোট ভোটার ১ লাখ ৪৯১ ভোট, বাতিল ভোট ৪৩৫৯, প্রদত্ত ভোট ১ লাখ ৮৮৫০ ভোট, শতকরা হার ৪৩.৭৩%। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাধবপুর উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৯২ জন। মোট ভোট কেন্দ্র ৯৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com