বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ বাজারস্থ এরশাদ শপিং সেন্টারের ২য় তলায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মির্জা আলী আজম রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিজয়ের মাসে চলে গেলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বীর সেনা মুক্তিযোদ্ধা বরদা চরণ দাশ (৭৭)। নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের এই মুক্তিযোদ্ধা গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার বাড়ী আমার খামার অফিসার মোঃ উমেদ আলী, এসআই বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কিশোরী ধর্ষন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত কুমারের নেতৃত্বে শুটকী নদীর তীর থেকে ধর্ষন মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানা ও মামলার বিবরনে জানা যায়, গত ৩ আগস্ট বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মসজিদের শহর ঢাকাকে জুয়ার শহর বানিয়েছেন আওয়ামী লীগ। বড় বড় মেঘা প্রকল্প তৈরি করে দেশের টাকা লুটপাট করছে আওয়ামীলীগ নেতারা। শুধুমাত্র পেঁয়াজের দাম বাড়িয়ে থেকে ২ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী সিন্ডিকেট। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুনারুঘাট উপজেলার দরিদ্র ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। আর্থিক অনটনে ওই ছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়ার খবর জানতে পেরে তিনি তাকে ১০ হাজার টাকা প্রদান করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট আবুল খায়েরের বাসভবনে ছাত্রীর শিক্ষক শাহজালাল বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম শুভ জন্ম দিন উপলক্ষে নবীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের ওসমানী রোড়স্থ বায়তুল নুর জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবলের আসনের এমপি গাজী মুহাম্মদ শাহনেওয়াজ বিস্তারিত
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর ছিল শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকসেনা, রাজাকার ও আলবদরদের হটিয়ে শ্রীমঙ্গলকে মুক্ত করেন। দিবসটি উপলক্ষে শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দুবরাজ বিবি (৭৫) নামে এক হতবাগী মা বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বামৈ গ্রামের মৃত আলফু মিয়ার স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর পুত্রই তাকে লালন পালন করেন। সম্প্রতি ওই পরিবারের নানা বিষয় নিয়ে তাদের মাঝে কলহ চলে আসছিল। দুবরাজ বিবির আর কোন উত্তরাধিকার না থাকায় পুত্র শহিদ মিয়াই তার একমাত্র আশ্রয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলী তেতৈয়া মাদানীনগর মাদ্রাসায় আজ মহিলাদের জন্য তাফসির অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মহিলা তাফসির মাহফিলে আল্লামা তাফাজ্জুল হকসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত মোফাস্সিরগন বয়ান করবেন। ইতিমধ্যে পেন্ডেল নির্মাণ কাজ শেষ হয়েছে। গত বছর একই জায়গায় আয়োজিত মহিলা তাফসির মাহফিলে কয়েক হাজার মহিলা অংশ গ্রহণ করেন। মহিলা তাফসির বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিতা-পুত্রকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করেন। তারা হলেন উপজেলার দক্ষিণ বরগ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ ফারুক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ঘটে যাওয়া নানা দূর্নীতির তদন্তে নেমেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল দুপুরে ওই মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব আজম খান এর তদন্ত শুরু করেন। এ সময় ওই কলেজের অধ্যক্ষ ডাঃ আবু সুফিয়ানসহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করেছেন তিনি। জিজ্ঞাসাবাদে ২০১৭-১৮ সালে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণ পর্যবেক্ষণ করেন। প্রতিটি যন্ত্রের তথ্য সংগ্রহ করেন। বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com