রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ‘ডাক্তার’ পরিচয়ে প্রতারণা ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শহরের মোহনপুর সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল ॥ সংস্কারের দাবি বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি ও অংঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিল বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাকিন আহমেদ দৈনিক স্বদেশের কণ্ঠ এর ইতালির রোম সিটি প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ নবীগঞ্জের আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতি’র ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি খালেদ, মাহিদুল সাধারণ সম্পাদক হবিগঞ্জের শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাধবপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি

বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘ডা. ইলিয়াছ একাডেমি’তে শিক্ষার মানোন্নয়নে এক অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা ২০ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও জ্যামিতি বক্স তুলে দেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল ফলাফলে সন্তোষ প্রকাশ করে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর”। পরীক্ষায় ছাত্রীদের ঈর্ষণীয় সাফল্যে তাদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যৎ সফলতা কামনা করেন। পাশাপাশি ছাত্রদের আরও বেশি পড়াশোনায় মনোযোগী হয়ে দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষা পরিবেশের উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় ‘সবুজ বিপ্লব’ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন সংসদ সদস্য। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিবুর রহমান, মতিউর রহমান এবং রিমা আক্তার। শিক্ষকদের পক্ষে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক মিটন চন্দ্র দাশ, সহকারী শিক্ষক চন্দন কুমার অধিকারী এবং আল মারুফ এলাহি। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা দীপু রানী সরকারের সুনিপুণ ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com