শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

শাবিপ্রবির দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন আবুল খায়ের

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চুনারুঘাট উপজেলার দরিদ্র ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের। আর্থিক অনটনে ওই ছাত্রীর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয়ার খবর জানতে পেরে তিনি তাকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট আবুল খায়েরের বাসভবনে ছাত্রীর শিক্ষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল উপস্থিত হলে তার হাতে তিনি একটি চেক তুলে দেন। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আবুল খায়ের দরিদ্র এই ছাত্রীর সন্ধান দেয়ার জন্য জহিরুল হক শাকিল ও শাহ ফখরুজ্জামানকে ধন্যবাদ জানান। পাশাপাশি ওই ছাত্রীর শিক্ষা জীবন সমাপ্ত করার জন্য ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়াও মেয়েটি যাতে ভাল কর্মসংস্থানের সুযোগ পায় তার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com