সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮০তম শুভ জন্ম দিন উপলক্ষে নবীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ শহরের ওসমানী রোড়স্থ বায়তুল নুর জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবলের আসনের এমপি গাজী মুহাম্মদ শাহনেওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, আওয়ামীলীগের নেতা এটিএম রুবেল, রুবেল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর যুবলীগের নেতা পিকলু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, সাবেক সহ-সভাপতি মুহিনুর রহমান প্রমুখ। মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামানা করে মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংসদ সদস্য গাজী মুহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩ লাখ টাকা অনুদানের দেয়ার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com