বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ধর্ষণ মামলার আসামী উজ্জল গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কিশোরী ধর্ষন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত কুমারের নেতৃত্বে শুটকী নদীর তীর থেকে ধর্ষন মামলার প্রধান আসামী উজ্জ্বল মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানা ও মামলার বিবরনে জানা যায়, গত ৩ আগস্ট বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের জনৈক কিশোরীকে উজ্জ্বল মিয়াসহ তিনজন মিলে ধর্ষন করে।
অন্য দুই ধর্ষক মুহিত মিয়া ও রাধিক মিয়া প্রভাবশালী হওয়ায় বড়ইউড়ি গ্রামের কতিপয় মাতবর মিলে ধর্ষিতার বাবা-মায়ের অনুপস্থিতিতে চাচাকে বাদী করে পরদিন শুধু উজ্জ্বল মিয়াকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করে।
পরবর্তীতে ধর্ষিতা কিশোরীর বাবা গত ১৯ আগস্ট হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। কিশোরীর পিতা এ প্রতিবেদকের নিকট কান্নাজড়িত কন্ঠে জানান, আমি খুবই অসহায় এক বাবা। আমি আমার পরিবার নিয়ে জীবিকার তাগিদে চট্রগ্রামে গার্মেন্টস কারখানায় দিনমুজুরি করি। ধর্ষক ও আমার গ্রামের লোকজন আমার মান-ইজ্জত নিয়ে খেলা করছে। পুলিশ ও আসামী ধরে না। মামলার এতদিন পর একজন মাত্র আসামী ধরেছে। প্রভাবশালী আসামীদেরকে ধরছে না। তারা আসামীদের সাথে থানায় বসে চা নাস্তা খায়।
এ ব্যাপারে বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান, আসামী উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com