বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শ্রীমঙ্গলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫১২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর ছিল শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ডিসেম্বরের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকসেনা, রাজাকার ও আলবদরদের হটিয়ে শ্রীমঙ্গলকে মুক্ত করেন। দিবসটি উপলক্ষে শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, শ্রীমঙ্গল থানা প্রশাসন, কালীঘাট ইউনিয়ন পরিষদ ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
সকালে শহরের পুরান বাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাড়াউড়া বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনার মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রা শেষে স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, ওসি আব্দুস ছালেক, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমোদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেমন হোসেন ছমরু, প্রাক্তন ইউপি চেয়ারম্যান পরাগ বারই, কালীঘাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মুক্তিযুদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, উপজেলা অওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, আখরাম খাঁন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।
পরে বিজিবি ক্যাম্প সংলগ্ন সাধুবাবার সমাধীস্থল বধ্যভূমিতে শহীদদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযোদ্ধারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com