বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন পিতা-পুত্রের জেল ॥ ৪টি ড্রেজার ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিতা-পুত্রকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করেন। তারা হলেন উপজেলার দক্ষিণ বরগ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ ফারুক মিয়া (৫২) ও ফারুক মিয়ার ছেলে মাহিন মিয়া (২৪)।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের রাস্তার পাশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে পিতা-পুত্রকে আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com