বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন
পাবেল খান চৌধুরী ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ লিয়াকত আলীসহ দুইজনের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর রানা দাশগুপ্ত ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে আফজল মিয়া (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সে ওই গ্রামের মৃত মোতালিব হোসেনের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী উমেদনগর গ্রামে অভিযান চালিয়ে আফজলকে আটক বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে হুসেনপুর গ্রামের হাঁসের খামারি কাদির মিয়া খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার নিহত কাদির মিয়ার স্ত্রী হাফিজা খাতুন বাদি হয়ে শফিক মিয়াকে প্রধান আসামী করে ১৮জনের নাম উল্লেখ করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলা দায়ের পর থেকে পুলিশের গ্রেপ্তারের ভয়ে আসামীদের বাড়ি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্রাহ্মণবাড়িয়ার পুরুষসহ ৪ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর (চকবাজার) এর নুর মিয়া ছেলে শাহ আলম (৩০), ধরমন্ডল গ্রামের সাজু মিয়া স্ত্রী হাজেরা খাতুন (২৭), আব্দুল কাদিরের স্ত্রী শাহানা বেগম (২৬) ও আব্দুর রহিমের স্ত্রী জুহেনা আক্তার (২০)। পুলিশ সূত্র জানায়, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ও ছাতিয়ান বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নকল ও ভেজাল ডিটারজেন্ট বিক্রির অপরাধে শাহজী বাজারের রুহুল স্টোরকে ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য শেখ আসকির মিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা এবং কিসমত হোটেলকে ১ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গভীর শ্রদ্ধায় পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জজশীপ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউনানী আয়ূর্বেদীক চিকিৎসকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে। ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ বিস্তারিত
আজিজুর রহমান সজীব ॥ চুনারুঘাটে চাকলাপুঞ্জিতে পাহাড় ধ্বসে মাঠি চাপায় দুই নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ৪টায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-উপজেলার চাকলাপুঞ্জির টিপা টিলা এলাকার বাসিসন্ধা বিশাকা মুন্ডা ও আমুদি মুন্ডা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, বিকেলে চাকলাপুঞ্জির টিপা টিলা এলাকায় ঘর নির্মাণের জন্য মাটি আনতে যান ৭ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের ৪ মাতব্বরের বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ৩০ জুলাই বিচারপতি মি. মোঃ আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ প্রদান করা হয়। গত ২৩ জুন বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামের মোঃ জুনাব আলীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, আগস্ট মাস হলো বাংলাদেশের ইতিহাসের কলংকময় মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট খন্দকার মোস্তাক চক্ররা দেশের ক্ষমতা দখলের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে দেশে কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার। কিন্তু বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ হাসিনা মেডিকেল কলেজের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিনামূল্য রক্তদান কর্মসূচি পালন করেছে। গতকাল সকালে কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। আলোচনা বিস্তারিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে পাহাড়ের নিকটবর্তী বীজতলায় কাজ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে ছায়েদ মিয়া (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৫আগস্ট) সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়িনাও গ্রামের নিকটবর্তী পাহাড়ের পিপড়া বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ছায়েদ ওই গ্রামের মুক্তার মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়িনাও গ্রামের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com