সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে পাহাড়ের নিকটবর্তী বীজতলায় কাজ করতে গিয়ে বজ্রপাতের আঘাতে ছায়েদ মিয়া (২৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৫আগস্ট) সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়িনাও গ্রামের নিকটবর্তী পাহাড়ের পিপড়া বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ছায়েদ ওই গ্রামের মুক্তার মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়িনাও গ্রামের নিকটবর্তী পাহাড়ের পিপড়া বাড়ি নামকস্থানে নিজের বীজতলায় কৃষি কাজের জন্য যান ছায়েদ। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছায়েদ মিয়ার পরিবারকে ১০ হাজার টাকার অনুদান দেয়া হবে। বৃহস্পতিবার জানাযার নামাজ শেষে তার দাফন সম্পূর্ণ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com