বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে হাঁসের খামারি খুনের ঘটনার মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে হুসেনপুর গ্রামের হাঁসের খামারি কাদির মিয়া খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার নিহত কাদির মিয়ার স্ত্রী হাফিজা খাতুন বাদি হয়ে শফিক মিয়াকে প্রধান আসামী করে ১৮জনের নাম উল্লেখ করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলা দায়ের পর থেকে পুলিশের গ্রেপ্তারের ভয়ে আসামীদের বাড়ি ঘর পুরুষ শূন্য হয়ে পড়েছে। পুলিশ আসামী ধরতে বিভিন্ন স্থানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ দিকে গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আসামীর বাড়ি ঘরে হামলা বা ভাংচুরের মত যে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে পুলিশ সে দিকে সতর্ক রয়েছে। লাখাই থানার ওসি এমরান হুসেন হুসেনপুরে গ্রামে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আহ্বান জানান পাশাপাশি নিহত কাদিরের পরিবারকে সান্ত্বনা দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার হুসেনপুর গ্রামের মৃত কলমদর মিয়ার পুত্র হাঁসের খামারী কাদির মিয়াকে গ্রামের পার্শবর্তী হাওরের লাকড়ীমুড়ি নামক স্থানে হাঁসের খামারে খুন করে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com