বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে পাহাড় ধ্বসে মাটি চাপায় ২ মহিলা চা শ্রমিক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

আজিজুর রহমান সজীব ॥ চুনারুঘাটে চাকলাপুঞ্জিতে পাহাড় ধ্বসে মাঠি চাপায় দুই নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ৪টায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-উপজেলার চাকলাপুঞ্জির টিপা টিলা এলাকার বাসিসন্ধা বিশাকা মুন্ডা ও আমুদি মুন্ডা। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, বিকেলে চাকলাপুঞ্জির টিপা টিলা এলাকায় ঘর নির্মাণের জন্য মাটি আনতে যান ৭ জন নারী চা শ্রমিক। মাটি আনতে গুহায় প্রবেশ করলে হঠাং পাহাড় ধ্বসে গুহার বন্ধ হয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুহার ভেতরে থাকা ৭ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার করলেও বাঁকি দুইজন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং নিহত ২ শ্রমিকের মরদেহ উদ্ধার হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com