বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর থেকে মাদকসহ যুবক গ্রেফতার ॥ ৬ মাসের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে আফজল মিয়া (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। সে ওই গ্রামের মৃত মোতালিব হোসেনের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী উমেদনগর গ্রামে অভিযান চালিয়ে আফজলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা মুন্নার নিকট হাজির করলে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। গতকালই তাকে কারগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত আফজল মিয়া সম্প্রতি শহরের কামড়াপুর ব্রীজে মাদক বিক্রির টাকার ভাগ ভাটোয়ারা সংঘর্ষে নিহত রাসেল হত্যা মামলার এজাহারভূক্ত আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com