বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সর্বত্র শহর ও গ্রাম-গঞ্জে মাদকাসক্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, দেশীয় ও ভারতীয় মদ, ফেনসিডিল, রেক্টিফাইড স্পিরিট, গাঁজা সহ আফিম ব্যবহার করছে উঠতি বয়সের কিশোর যুবক, বিভিন্ন পেশাজীবি মানুষ, এসব নেশা খেয়ে বিপথগামী হচ্ছে। মদ্যপায়ীরা মদের বিকল্প হিসাবে ফেনসিডিল ও রেক্টিফাইড স্পিরিট পান করছে। এদিকে হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতিতে প্রধান উপকরণ বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলকার হরিপুর গ্রামের সুরুজ মিয়ার কিশোরী কন্যা ফুলমালা (১৫) গতকাল রবিবার রাতে বাড়ির পিছনের গাছের সাথে রশি দিয়ে ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, উল্লেখিত সুরুজ মিয়ার কন্যা তার মায়ের কাছে আবদার করে একটি পাখি শাড়ি কিনার জন্য মা তাকে সামনে কোরবানির ঈদের সময় কিনে দেয়ার প্রতিশ্র“তি করেন। ওই রাতে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ (নিউফিল্ড) উদ্ধারের দাবী জানানো হয়েছে। রোজ বাংলাদেশের চেয়ারম্যান হারুন চৌধুরী চুনু গতকাল হবিগঞ্জে প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবী জানান। লিখিত বক্তব্যে হারুন চৌধুরী চুনু বলেন, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে নিজস্ব মাঠ নিউফিল্ডে অন্যায়ভাবে তৈরী করা হয়েছে কিবরিয়া মিলনায়তন। প্রায় ২৫ বৎসর পর সম্প্রতি ওই এলাকায় গেলে বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের তাকিয়া আক্তার নামে দুই বছরের শিশু খালে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের জাহির মিয়ার শিশু কন্যা। গতকাল দুপুর ১ টার দিকে তানিয়া বাড়ির পার্শ্ববর্তী খালে পড়ে যায়। কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করে তাকে খাল থেকে উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা বিস্তারিত
প্রেষ বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সভা গত শনিবার স্থানীয় ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক উক্ত সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক কার্যাবলী ও বিভিন্ন কর্মকান্ডগুলি উত্থাপন করেন। ডায়াবেটিক জেনারেল হাসপাতালটি সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ৮ কোটি ২০ লাখ টাকায় নির্মাণ কাজ সমাপ্ত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ শ্রীশ্রী কালীবাড়িতে সার্বজনীন দুর্গাপূজা ১৪২১ বাংলা সনের কমিটি গঠনকল্পে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় বিমলজ্যোতি চক্রবর্তী রঞ্জুকে সভাপতি ও অনাথ বন্ধু তরপদার অশোককে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী কালীবাড়ি কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু। সভা পরিচালনা করেন শংখ বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার কাসিমনগরের বারইপাড়া এলাকায় গতকাল সোমবার দুপুরে মোটরসাইকেলের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়- ওই দিন দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মৃত সৈয়দ মিয়ার স্ত্রী লাল বানু (৬৫) রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় পিছন দিক থেকে একটি মোটর সাইকেল চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর বাইপাস পয়েন্টে গত শুক্রবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে সহায়তা চেক বিতরণ করেছেন পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সোমবার পৌরভবন সভাকক্ষে অনুষ্ঠিত এক চেক বিতরনী সভায় প্রধান অতিথি আলহাজ্ব জি, কে গউছ ক্ষতিগ্রস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে এক লাখ টাকার সহায়তা চেক বিতরন করেন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শতক ভূমি প্রভাবশালীদের কবল থেকে উদ্ধারের জন্য বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রীর বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেছে মোতাজিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মোতাজিলপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দলিলকৃত ৩৭ শতক ভূমি ওই গ্রামের প্রভাবশালী কামাল মিয়া, আলাল মিয়া নামের ব্যাক্তিরা বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ আগষ্ট উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া মহালদার এর যৌথ স্বাক্ষরে পাইকপাড়া ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন করা হয়। কমিটির দায়িত্বশীলরা বিস্তারিত
জাতীয় শ্রমিকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়ায় জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আরব আলী ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজুসহ জেলার সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল করিম। তিনি সংবাদপত্রে প্রেরিত এক বিববৃতিতে নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যানের যে স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল ওই এলাকা পরিদর্শন করেছে র‌্যাব। এটি র‌্যাবের নিয়মিত টহল বলে জানান সংশ্লিষ্ট র‌্যাব কর্মকর্তা। গতকাল রবিবার সকাল ৬টায় র‌্যাব সদস্যরা সাতছড়িতে আসেন। সকাল ১০টায় স্থানীয় টিপরা পল্লীসহ আশপাশ এলাকায় টহল দেন র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পুরুষদের বিস্তারিত
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি হিরাগঞ্জ বাজার থেকে দিন দুপুরে পূর্ব শত্র“তার জের ধরে ফিল্মি ষ্টাইলে অসহায় দিন মজুর বশর মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের প্রভাবশালী মানিক মিয়া ও তার লোকজন জোর পূর্বক জিম্মি করে গাড়ী যোগে বাড়িতে নিয়ে একটি কক্ষে আটক করে অমানবিক নির্যাতন ও গুম করার অপরাধে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকি জুমনের প্রতারনার শিকার অসহায় এক যুবতী স্ত্রীর অধিকার পাবার আশায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়-ময়মনসিংহ জেলার গফরগাও সদর উপজেলার গফরগাঁও গ্রামের আমান উল্লাহ ছেলে মাধবপুর উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকীর সাথে মোবাইল ফোনে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com